রাজনীতি

৭৮৭ দিন পর বাসায় ফিরে কথা রাখলেন রিজভী!

নিজস্ব প্রতিবেদক:

৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি হলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিজ্ঞা করেন খালেদা জিয়া ঘরে না ফেরা পর্যন্ত তিনি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আর ঘরে ফিরবেন না।

সেই থেকে ২০১৮ সালের ৩০ জানুয়ারি থেকে নিজ বাসা ছেড়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় রাত্রিযাপন শুরু করেন তিনি।

নিজের প্রতিজ্ঞামতো দীর্ঘ ৭৮৭ দিন বিএনপি কার্যালয়ে অবস্থানের পর ২৬ মার্চ বৃহস্পতিবার নিজ বাসায় ফিরেন রিজভী।

বাসায় ফেরার প্রাক্কালে তিনি বলেন, আজ বাসায় ফিরছি। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর যাচ্ছি। ম্যাডামকে কারাগারে নেওয়ার পর প্রতিজ্ঞা করেছিলাম তিনি বাসায় না ফেরা পর্যন্ত আমিও বাসায় যাবো না। গতকাল বুধবার তিনি বাসায় ফিরেছেন, আমিও আজ বাসায় ফিরছি।

তিনি বলেন, দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে তারা যেন সব নির্দেশ মেনে চলেন। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে চিকিৎসকদের নির্দেশ মেনে ঘরে থাকতে হবে।

২০১৮ সালের ৩০ জানুয়ারি দেশের রাজনৈতিক ক্রান্তিকালে ও দলের দুর্যোগের সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন রিজভী। সে সময় বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বিএনপির জন্য ছিল অত্যন্ত প্রতিকূল। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা ছিলেন ভয়ঙ্কর আতঙ্কে। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী সদ্য কারামুক্ত খালেদা জিয়ার মামলা বিচারাধীন থাকা অবস্থায় রাজনৈতিক পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়। ওইদিনই পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়াকে রাখা হয়।

খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর রুহুল কবির রিজভী নিজে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে দলের চেয়ারপারসনের মুক্তি না হওয়া পর্যন্ত তিনি দলীয় কার্যালয়েই অবস্থান করবেন। সেখান থেকেই নিয়মিত দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে কুশল বিনিময় ও প্রয়োজনীয় কাজের জন্য যাতায়াত করতেন। বিভিন্ন আন্দোলনের নেতৃত্বও দেন তিনি।

দলীয় কার্যালয়ে অবস্থান করে বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলনে এসে বক্তব্য রাখেন রিজভী। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছোট-বড় পরিসরে দুই শতাধিক মিছিলের নেতৃত্ব দিয়েছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা