রাজনীতি

স্বাধীনতার স্বপ্ন পূরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : রব

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার স্বপ্ন পূরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, “নিরবচ্ছিন্ন আন্দোলন, সংগ্রাম ও নয় মাসের সশস্ত্র যুদ্ধ এবং অগণিত শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। যে লক্ষ্য ও আর্দশ নিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে সে লক্ষ্য এখনো পূরণ হয়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার সুফল এবং রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি অর্থাৎ স্বাধীনতার স্বপ্ন পূরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নিজ বাসায় অনুষ্ঠিত জেএসডির স্থায়ী কমিটির সভায় এ কথা বলেন আ স ম আব্দুর রব।

আ স ম রব বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ছাড়া স্বাধীনতা অর্থহীন। রাষ্ট্রীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং বাঙালি জাতীয়তাবাদ বিকাশে তৃতীয় জাগরণের পর্যায়ে অংশীদারিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি হয়ে পড়েছে। দীর্ঘ প্রায় ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক শাসন ব্যবস্থা প্রবর্তনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। গণতন্ত্র আজ একটা কাগুজে শব্দে পরিণত হয়েছে।”

সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সা কা ম আনিসুর রহমান খাঁন, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও অ্যাডভোকেট মাহমুদুর রহমান প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা