রাজনীতি

ঢাকা মহানগরের সকল জায়গা অবরোধের হুঁশিয়ারি মান্নার

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, নারায়ণগঞ্জে বক্তব্য দেয়ার সময় তার ওপর যে হামলার ঘটনা ঘটেছে এর কোন ব্যবস্থা না হলে ঢাকা মহানগরের সকল জায়গা অবরোধ করা হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, সরকারকে আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ঢাকা অবরোধ করা হবে। জাফরুল্লাহ চৌধুরী, জোনায়েদ সাকি, নুরুল হক নুর সবাই কথা বলছে। কারোর কণ্ঠ রোধ করতে পারেননি। আর কণ্ঠ রোধ করতেও পারবেন না। আজ আমরা তিন জন, চার জন কথা বলছি। সাতদিন পরে সারা বাংলাদেশের মানুষ একসঙ্গে কথা বলবো। ওই কণ্ঠ এত জোরে শোনা যাবে যে গণভবনের দেওয়াল ভেঙে পড়ে যাবে।

মান্না বলেন, আমার ওপর যারা হামলা করেছে তাদের ভিডিও আমার কাছে আছে। তৈমুর আলম খন্দকার (খালেদা জিয়ার উপদেষ্টা) তাদের নামে জিডি করেছেন। সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেবে? নেবে না। গতকাল নাকি পরশুদিন বাম দল পল্টন মোর অবরোধ করেছিল। সাত দিন, ১৫ দিন পরে ঢাকা মহানগরের সব জায়গায় অবরোধ করবো। এই রকম মনে করবেন না যে এক মাঘে শীত যাবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আমাদের রাম দা’র ভয় দেখাবেন না। জেলের ভয় দেখাবেন না। মামলার ভয় দেখাবেন না। পান্তা ভাতের মধ্যে কাঁচা মরিচ দিয়ে যেভাবে খায়, ওইভাবে হামলা-মামলা এত বছর ধরে খেয়ে এসেছি। আমরা যখন ধরবো তখন কিন্তু পালাবার পথ পাবেন না।

এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

এর আগে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ২৫ নেতাকর্মী আহত হন এবং অন্তত আটটি গাড়ি ও ঘটনাস্থলের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা