রাজনীতি

মধ্যবর্তী নির্বাচন নয়, ফ্রেশ নির্বাচন চাই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের আমলে আমরা আর মধ্যবর্তী নির্বাচনের কথা বলিনি। আমরাতো ২০১৮ সালের নির্বাচনই মানি না। সেটাকেই অবৈধ বলছি। সেই নির্বাচনকেই বাতিল করার কথা বলছি। আমাদের সব স্টেটমেন্টে একথা বলেছি যে, ওই নির্বাচন আমরা মানি না, ওটা বাতিল করে ফ্রেশ ইলেকশন দেওয়া হোক। ব্যক্তিগতভাবে কেউ বলতে পারেন, সেটা তার মতামত।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল।

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সরকারের চরম ব্যর্থতা সংশ্লিষ্ট আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান সংযোজন সমস্যা সমাধানের একমাত্র উপায় নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, ধর্ষকদের সরকারি দলের প্রশ্রয় অথবা ধর্ষক সরকারিদলের সদস্য বলে কোনো বিচার হয় না। শনিবার ধর্ষণবিরোধী লংমার্চের আন্দোলনকারীদের ওপর ফেনীতে পুলিশের সহায়তায় আওয়ামী লীগের হামলা প্রমাণ করেছে যে, পুলিশের সারাদেশে ধর্ষণবিরোধী সমাবেশ শুধু লোক দেখানো।

‘সম্প্রতি পাবনা, ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর জাতীয় সংসদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল করে জাল ভোট দেয়। সিল মেরে বিরোধীদলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করেছে। নির্বাচন কমিশন শুধু নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে। রিটার্নিং অফিসাররা ধানের শীষের প্রার্থীদের অভিযোগ নেননি। ’

মির্জা ফখরুল আরও বলেন, চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষকে চরম বিপাকে ফেলেছে। সরকারি দলের মদদপুষ্ট এক শ্রেণির ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সরকারি ব্যবস্থপনার ব্যর্থতায় দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে।

তিনি বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সামাজিক গণমাধ্যমে অপপ্রচার করলে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি দিয়েছে তা অত্যন্ত উদ্বেকজনক। এ ধরনের বিজ্ঞপ্তি সংবিধানবিরোধী। অবিলম্বে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।

খালেদা জিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রথম থেকেই আমরা বলেছি আমাদের ম্যাডাম অসুস্থ। আমরা বরাবরই তার অ্যাডভান্স ট্রিটমেন্ট চেয়েছি। এখানের ডাক্তার যারা আছেন তারা বলেছেন, তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। সেই অ্যাডভান্স সেন্টারতো আমাদের এখানে নেই। হয়তো ট্রিটমেন্ট আছে, কিন্তু আনুষঙ্গিক জিনিসগুলো নেই।

বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন। এ ব্যাপারে দলের পক্ষ থেকে আমরা কোনো উদ্যোগ নেইনি। তার পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।তিনিতো মুক্ত নন। তিনি যে হাসপাতাল থেকে বেরিয়ে বাসায় এসে অন্তরীণ হয়েছেন সেটাও পরিবারের উদ্যোগে সরকার ব্যবস্থা করেছে।

তিনি আরো জানান, বলা হয়েছে যে সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলেতো তার ওপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। পার্থক্য হয়েছে এটুকুই তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। হোমলি পরিবেশের মধ্যে আছেন। যাকে সোজা কথায় বলা যায় গৃহে অন্তরীণ করা।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলি...

নারীর অধিকার ও সমতা নিশ্চিতকরনে ভোলায় আলোচনা সভা 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারসমতা প্রতিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা