ছবি: সংগৃহীত
রাজনীতি

নুরুদ্দিন মোল্লাকে নিয়ে কটুক্তি করলে হাত–পা ভাঙার হুমকি বিএনপি নেতার

এসআর শফিক স্বপন, মাদারীপুর

নুরুদ্দিন মোল্লার বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তার হাত–পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাইদুজ্জামান নাসিম।

শনিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিরুয়াইল ইউনিয়নের চর শ্যামাইল এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিবচরের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, “শিবচর পৌরবাসীর পক্ষ থেকে আমি বলছি—নুরুদ্দিন মোল্লার বিরুদ্ধে কেউ একটি কটুক্তি করলে আপনাদের হাত–পা আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। আমরা সব জবাব দেব ভোটের মাধ্যমে। এমপি হবেন নুরুদ্দিন মোল্লা।”

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদারীপুর–১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিতপ্রাপ্ত প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য সচিব সেলিম খান, শিবচর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধা এবং শিবচর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সাইদ হাসান শিহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মাদারীপুর–১ আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলেও পরের দিন তা স্থগিত করে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা