ছবি: সান নিউজ
রাজনীতি

হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একটি অংশের গণসমাবেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত বিএনপির এক অংশ কর্তৃক আয়োজিত ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা’ বিষয়ক আলোচনাে এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে এ দাবি তোলেন তারা।

এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ইতোমধ্যে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মাহবুবুর রহমান শামীমকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

গণসমাবেশে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

মোহাম্মদ ফজলুল আজিম বলেন, ১৭ বছর ধরে তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দলকে শক্তিশালী করেছেন। তাই তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইতোমধ্যে বাংলাদেশের প্রায় সবগুলো সিটে অস্থায়ীভাবে নাম ঘোষণা করা হয়েছে। হাতিয়ার জন্য আপনারা সবাই ক্ষুব্ধ, আমিও ক্ষুব্ধ বটে। কিন্তু আপনারা অতীতে আমার পাশে যেভাবে ছিলেন, সেভাবে যদি থাকেন তাহলে আমরা সফল হবো। আর আমার অবর্তমানে আমার ছেলেকে ভালোবাসা দেবেন। তিনি আগামী সংসদ নির্বাচনে তার ছেলে প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিমকে সকলের সহযোগিতা করার অনুরোধ জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামীমা আজিম, প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, অ্যাডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ প্রমুখ।

গণসমাবেশে বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। একেক ইউনিয়নের মিছিল একেক রঙে মুখরিত ছিল—কোথাও ধানের শীষের প্রতীক আঁকা ফেস্টুন, কোথাও আবার ফজলুল আজিমের ছবি ও ‘হাতিয়ার উন্নয়নে ফজলুল আজিমকে চাই’ লেখা ব্যানার উঁচিয়ে ধরা হয়।

অনুষ্ঠানে নিজের ও সন্তানের বিএনপির সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিরও উদ্বোধন করেন সাবেক এমপি ফজলুল আজিম।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা