সংগৃহীত ছবি
রাজনীতি

গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে বিএনপির সভা

রংপুর ব্যুরো: আগামী ১৫ই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুর বিভাগীয় বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় সমাবেশ করবে বিএনপি

বুধবার বিকেলে নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত সভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু'র সভাপতিত্বে ও রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।

আরও পড়ুন : কারখানায় আগুন দিল শ্রমিকরা

বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, লালমনিরহাট জেলার যুগ্ম সম্পাদক মমিনুল হক, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সৈয়দপুর রাজনৈতিক জেলার সভাপতি আব্দুল গফুর সরকার, দিনাজপুর জেলার সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কুড়িগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ হোসাইন সোহেল প্রমুখ।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রংপুর বিভাগীয় বিএনপির অধীনস্ত রংপুর মহানগর ও জেলাসহ কুড়িগ্রাম,লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ও সৈয়দপুর রাজনৈতিক জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বিএনপি-নার্দিয়া সিম্পসনের বৈঠক

সভায়, আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস সফল করতে বিএনপি রংপুর বিভাগীয় সমাবেশ ও র‌্যালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বক্তারা বলেন, আর যেন পতিত স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করতে না পারে সে বিএনপি নেতাকর্মীরা সদাজাগ্রত সৈনিকের ভূমিকা পালন করবে। দিবসটিকে যথযোগ্য মর্যাদায় রংপুরে র‌্যালী ও বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলে দলে যোগ দেয়ার জন্য আহ্বান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা