রাজনীতি

মির্জা আব্বাসের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মর্মে রাজধানীর শাহজাহানপুর থানায় জিডি করা হয়েছে।

মির্জা আব্বাস নিজেই শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১০৮৯।

জিডিতে ঢাকার সাবেক এ মেয়র বলেন, ‘বেশ কিছুদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি, একটি প্রতারক চক্র আমার নাম দিয়ে ফেসবুকে কিছু ভুয়া অ্যাকাউন্ট খুলে সেগুলোতে আমার সমসাময়িক রাজনৈতিক কর্মকাণ্ড এবং পারিবারিক ছবি ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা এবং চাঁদাবাজি করছে। এমনকি আমার নকল জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি বানিয়ে সেগুলো ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো অ্যাকাউন্টের মেসেঞ্জারে আমার গলা নকল করে কথা বলারও অভিযোগ পাচ্ছি। যেটা অত্যন্ত গুরুতর অন্যায় এবং আমার জন্য বিব্রতকর বিষয়।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘এই চক্রটি দেশ-বিদেশে বিভিন্ন মানুষের কাছে বন্যা, করোনা বা কখনো পার্টির ফান্ডের কথা বলে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করছে। যার ফলে আমার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক মর্যাদা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগেও এ রকম অভিযোগের প্রেক্ষিতে আমি আইনজীবীর মাধ্যমে গত ১৭ জানুয়ারি এসব ভুয়া আইডি ও পেজের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় অভিযোগ করে সাইবার সেলের কাছে হস্তান্তর করি। যার নম্বর ৭৭১। কিন্তু এরপরও আমার নামে নতুন নতুন ভুয়া আইডি ও পেজ খুলে চাঁদাবাজির একাধিক অভিযোগ আসছে, যা আমার জন্য বিব্রতকর ও কষ্টদায়ক। এরই মধ্যে যারা এ চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছেন, আমি তদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার নাম ব্যবহার করে কেউ ফোন করলে বা অনৈতিক দাবি করলে সঙ্গে সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে সবার কাছে অনুরোধ করছি।'

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা