রাজনীতি

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি’  

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, খালেদা জিয়া নিজে হাত দিয়ে খেতে পারছেন না। তাকে অন্য কেউ খাইয়ে দিতে হচ্ছে। তার বিদেশে চিকিৎসা নেওয়া প্রয়োজন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বাসার সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, ‘ম্যাডামের শরীরের অবস্থা ভালো না। দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তিনি খেতেও পারছেন না। এ অবস্থায় আশা করছি, সরকার স্বল্প সময়ের জন্য তাকে বিদেশে যেতে দেবে। বিদেশে যেতে পারবেন না এ শর্ত না দিলে ভালো হতো। আমি আশা করি সরকার এ বিষয়ে আরও মানবিক হবে।

গত ২৫ মার্চ করোনা সংকটের মধ্যে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি পান কারাবন্দি খালেদা জিয়া। মুক্তির পর গুলশানে নিজ বাসা ফিরোজায় ওঠেন। গত ছয় মাস তিনি সেখানেই অবস্থান করছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা