ইতিহাসের এই দিন
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

এক ঝাঁক কিংবদন্তীর জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজ তার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ২৩ অক্টোবর ২০২১, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫২০- রাজা চতুর্থ কার্লোসের জার্মান সাম্রাজ্যের শাসনভার গ্রহণ।

১৯৩৫- ম্যাকেঞ্জি কিং তৃতীয়বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৭৭- জীবাশ্মবিদ এলসো বারঘুম আনুমানিক ৩৪০ কোটি বছরের পুরোনো এককোষী প্রাণির ফসিল আবিষ্কার করেন। বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণের গঠন।

১৯৯৮- ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে ‘ল্যান্ড ফর পিস’ চুক্তি সই।

জন্ম:
১৮৮৬- বাঙালি শিশু সাহিত্যিক ও সমাজসেবী সুখলতা রাও।

১৯২৯- বাঙালি কবি ও লেখক শামসুর রাহমান। বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশায়ই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদা লাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। তিনি মারা যান ২০০৬ সালের ১৭ আগস্ট।

১৯৪০- ফুটবলের জাদুকর পেলে।

১৯৪১- চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম।

১৯৪৩- বাঙালি কবি মোহাম্মদ রফিক।

১৯৫৮- টেলিভিশন উপস্থাপক, লেখক ও নির্মাতা হানিফ সংকেত।

১৯৪৬- কবি, লেখক, গবেষক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

মৃত্যু:
১৯২১- টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ।

১৯৭৩- সমাজসেবী, স্বাধীনতা সংগ্রামী নেলী সেনগুপ্তা।

২০০৫- বাঙালি চিত্রশিল্পী ও ভাস্কর আবদুর রাজ্জাক।

২০১২- বাঙালি কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর। তিনি বিশ শতকের শেষভাগের সক্রিয় বাঙালি কবি ও সাহিত্যিক। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে সর্ববৈশ্বিক বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা