ডেভিড কার্ড, জসুয়া ডি অ্যাংরিস্ট এবং জুইডো ডব্লিউ ইমবেনস
ঐতিহ্য ও কৃষ্টি

অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

সান নিউজ ডেস্ক: অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য এবছর যৌথভাবে নোবেল পেলেন কানাডিয়ান অর্থনীতিবিদ ডেভিড কার্ড, আমেরিকান অর্থনীতিবিদ জসুয়া ডি অ্যাংরিস্ট এবং ডাচ অর্থনীতিবিদ জুইডো ডব্লিউ ইমবেনস।

সোমবার (১১ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স ২০২১ সালে অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ভেরিজ রিক্সব্যাংক পুরস্কারের অর্ধেক পেয়েছেন অর্থনীতিবিদ ডেভিড কার্ড। বাকি অর্ধেক পুরস্কার পেয়েছেন জসুয়া ডি অ্যাংরিস্ট ও জুইডো ডব্লিউ।

বাস্তব জীবনে প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োগে অবদান রাখায় এই পুরস্কার পান তারা।

শ্রমবাজারের ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব নিয়ে বিশ্লেষণের জন্য এই পুরস্কারের জন্য মনোনীত হন ডেভিড কার্ড। অন্যদিকে প্রাকৃতিক পরীক্ষার কারণ ও প্রভাব থেকে কতোটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া যায় তা নিয়ে গবেষণা করে জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেস যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

১৮৯৫ সালে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ব্যাপারে দলিলে উল্লেখ করে গিয়েছিলেন তার মধ্যে এটি অন্যতম।

এর আগে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তিতে পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। আজ সোমবার (১১ অক্টোবর) নোবেল কমিটির দেয়া শেষ পুরস্কার হিসেবে অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান।

এরপর ১৯৬৮ সালে নোবেলের তালিকায় যুক্ত হয় অর্থনীতি। তবে পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা।

বিজয়ীদের নির্বাচনের দায়িত্ব সুইডিশ একাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়। এরপর থেকে এই দুই কমিটি একেক ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা