ঐতিহ্য ও কৃষ্টি

কোভিডে মৃতদের চিতাভস্মে পার্ক

সান নিউজ ডেস্ক: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মারা গেছে লাখো মানুষ। কবরস্থানে জায়গা সঙ্কুলান হচ্ছিলো না। শ্মশানে দিন–রাত চুল্লি জ্বালিয়েও দাহ শেষ করা যায়নি। কোভিডে মৃতদের দেহ জমতে থাকে। দাহের পর জমতে থাকে চিতাভস্ম। কোভিড বিধির কারণে অনেক পরিবারই তা নিয়ে জলে ভাসাতে পারেননি। এই চিতাভস্মকেই এবার কাজে লাগাতে চায় ভোপাল প্রশাসন।

কোভিডে মৃতদের স্মৃতিতে তৈরি করতে চায় পার্ক। ভোপালের ভাদভাদা বিশ্রাম ঘাটে ১৫ মার্চ থেকে ১৫ জুন, এই তিন মাসে ৬ হাজার দেহ পোড়ানো হয়েছে। এখন ২১ ট্রাক চিতাভস্ম পড়ে রয়েছে। কারণ কঠিন বিধির কারণে পরিবারের লোক তা নিতে আসতে পারেননি। এই চিতাভস্ম দিয়ে ১২ হাজার বর্গফিটের পার্ক তৈরি করতে চলেছে শ্মশান কমিটি।

শ্মশান ম্যানেডমেন্ট কমিটির চেয়ারম্যান মমতেশ শর্মা জানান, অনেক পরিবারই কোনো মতে অস্থি নিয়ে গেছেন। কিন্তু চিতাভস্ম নিতে পারেননি। সেগুলো নর্মদার জলে ফেললে দূষণ বাড়বে। তাই তার সঙ্গে মাটি, গোবর, কাঠের গুঁড়ো, বালি মিশিয়ে পার্ক তৈরি হবে। সেই পার্কে হবে বৃক্ষরোপণ। মৃতের পরিবার চাইলে প্রিয়জনের স্মৃতিতে চারা রোপণ করতে পারবেন। ৫ থেকে ৭ জুলাই এই গাছ পোঁতার সময় পাবেন।

মমতেশ শর্মা আরও জানালেন, এই পার্কে ৩,৫০০ থেকে ৪০০০ হাজার চারা রোপণ করা হবে। সেগুলোর বৃক্ষে পরিণত হতে ১৫ থেকে ১৮ মাস সময় লাগবে। জাপানের ‘‌মিয়াওয়াকি’‌ প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রযুক্তিতে ঘন অরণ্য তৈরি করা যায় সহজেই।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা