ঐতিহ্য ও কৃষ্টি

ফারাও রাজার ৪ হাজার ৬'শ বছরের প্রাচীন নৌকা

সান নিউজ ডেস্ক : ফারাও রাজা খুফুর অব্যবহৃত প্রাচীন একটি নৌকার ঠাঁই হলো মিসরের জাদুঘরে। নৌকাটি চার হাজার ছয়শ বছর আগে নির্মাণ করা হয়েছিলো। রাজা খুফুর ২৫৮৯ থেকে ২৫৬৬ খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজত্ব করেন। তাকে গিজার পিরামিডের নির্মাতা হিসেবেও মনে করা হয়। শনিবার (৭ আগস্ট) দেশটির পুরার্কীর্তি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মিসরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে আবিষ্কৃত হলো সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম কাঠের নৌকা। এটি লম্বায় ১৩৮ ফুট বা ৪২ মিটার, ওজন ২০ টন।

১৯৫৪ সালে প্রথম আবিষ্কার হয় ‘সোলার বোট’। গ্রেট পিরামিডের দক্ষিণ প্রান্ত থেকে খুঁজে পাওয়া নৌকাটি কয়েক দশক ধরে গিজার মালভূমি এলাকায় একটি জাদুঘরে রাখা ছিলো।

নীলনদের পশ্চিম তীরে মিসরের দ্বিতীয় বড় শহরটি হলো গিজা। গিজায় থাকা তিনটি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়টি, গ্রেট পিরামিডে আছে সম্রাট খুফুর সমাধি।

গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের কর্মকর্তা আতিফ মুফতাহ জানান, বিশাল নৌকাটি স্থানান্তরের উদ্দেশ্যে তৈরি ধাতব একটি বাক্সে নৌকাটিকে আস্ত ঢোকানো হয়। বেলজিয়াম থেকে আনা বিশেষ যানটি মাত্র সাড়ে সাত কিলোমিটার দূরে নতুন জাদুঘরে পৌঁছাতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় ৪৮ ঘণ্টা।

প্রাচীন মিসরে রাজ পরিবারের সদস্যদের সমাধিক্ষেত্রে থাকতো এসব নৌকা। মৃত্যুর পরের জীবনে তারা এসব নৌকায় চড়ে ঘুরবেন এমন বিশ্বাসও ছিলো প্রাচীন মিসরীয়দের।

সান নিউজ / এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা