ঐতিহ্য ও কৃষ্টি

শেষ হলো ‘চতুর্দশ জাতীয় পিঠা উৎসব ১৪২৭’

সাংস্কৃতিক প্রতিবেদক: হাজার বছরের সাংস্কৃতিক ঐহিত্যের অনন্যতায় বারো মাসের তের পার্বণের এই দেশের সংস্কৃতির অন্যতম আনন্দদায়ক উপদান আবহমান গ্রাম-বাংলার পিঠা-পুলি। বাঙালির ঐতিহ্যবাহী পিঠা পার্বণের সেই আনন্দধারায় শেষ হলো ‘চতুর্দশ জাতীয় পিঠা উৎসব ১৪২৭’।

বৃহস্পতিবার (৪মার্চ) দারুণ এক উৎসব মুখোর পরিবেশে শেষ হয় দশদিনের এই পিঠা উৎসব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ছিল এই পিঠা উৎসবের শেষ দিন। এদিন বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নাগরিক জীবনের যান্ত্রিকতার মাঝে নির্মল আনন্দের খোরাক নিতে ছুটে আসে পিঠাপ্রেমীরা। উৎসবের পিঠা-পুলির বিভিন্ন স্টলে গিয়ে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তের হরেক রকম পিঠা-পুলির স্বাদ নিয়ে উপভোগ করে গ্রামবাংলায় পিঠা খাওয়ার আনন্দ। সেই আনন্দে জল ঢেলে দিয়ে শেষ হলো এবারের এ পিঠা উৎসব। যার, মধ্য দিয়ে শুরু হলো একবছরের অপেক্ষা।

এর আগে এ একবছরের অপেক্ষা শুরুর বিকেলে অনুষ্ঠিত হয় এবারের চতুর্দশতম পিঠা উৎসবের সমাপনী আয়োজন। এবারের এ আয়োজনে সেরা পিঠা শিল্পীর পুরস্কার পেলেন-নরসিংদীর পারিজাত পিঠাঘরের পিঠাশিল্পী জিন্নাত রায়হান সুমি।

দ্বিতীয় স্থান অধিকার করেছেন- রোদেলা বিক্রমপুর পিঠাঘরের তাহসিন ইসলাম তমা, তৃতীয় হয়েছেন- কুড়িগ্রাম পিঠাঘরের সাহিদা আক্তার ছন্দা, চতুর্থ হয়েছেন- নাবিলা ভৈরব পিঠাঘরের সালমা আক্তার বর্ষা এবং পঞ্চম স্থান অধিকার করেছেন- পিঠাবাড়ি ফরিদপুরের শিউলি আক্তার।

এছাড়াও এবারের পিঠা উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছেন-অজানা মাশরুম পিঠাঘরের জান্নাতুল ফেরদৌস, সাজিয়া ঢাকা পিঠাঘরের সাজিয়া রহমান ও বায়ান্ন বাজারের তামান্না আঁখি।

আলোচনা, বিজয়ী পিঠা-শিল্পীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো এ সমাপনী আয়োজনে পুরস্কার প্রাপ্ত পিঠাশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজনের অতিথিরা। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। বিশেষ অতিথি ছিলেন- স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, একুশে পদক প্রাপ্ত সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি নাট্যব্যক্তিত্ব ম. হামিদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন পিঠা শিল্পকলা একাডেমির সচিব উৎসব উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. নওসাদ হোসেন, ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও গ্রুপথিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ্ আলম।

সমাপনী এ আয়োজনের আলোচনায় বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির লোকজ ও নান্দনিক সংস্কৃতির পরিচয় বহন করে পিঠা-পুলি। আর গ্রামাঞ্চলে নতুন ধান ওঠার পর থেকেই পিঠা তৈরির আয়োজন হয়। শহরের মানুষের সেসব পিঠার স্বাদ গ্রহণ ও তাদের মধ্যে পরিচিত করে তুলতে এ পিঠা উৎসব যথেষ্ট ভ’মিকা পালন করছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ভুলে ৯.৯ মাত্রার ভূমিকম্প সতর্কতা, অতঃপর...

ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা