সংগৃহীত
লাইফস্টাইল

স্মৃতিশক্তি বাড়ায় ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক : মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক ভালো থাকলে সবকিছু ঠিকঠাক মতো চলে। এ জন্য মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াতে স্মৃতিশক্তি বাড়ানো গুরুত্বপূর্ণ। কারণ আমাদের নানা অভ্যাসের কারণে এটি কমে যেতে পারে। বিশেষ করে সঠিক খাদ্যাভ্যাস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমন অনেক খাবার আছে যেগুলো শরীরের জন্য বেশ সহায়ক। আপনাকে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে হবে সেসব খাবার যা আপনার ব্রেইনের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে বহুগুণ। ফলে বৃদ্ধি পাবে স্মৃতিশক্তি। চলুন জেনে নেয়া যাক এমন ৫ খাবার সম্পর্কে-

আরও পড়ুন : সেহরিতে যেসব খাবার ক্ষতিকর

১) সামুদ্রিক মাছ-

বিভিন্ন সামুদ্রিক মাছে শুধু প্রচুর পুষ্টি উপাদান ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-এ এবং ভিটামিন-ডি থাকে। যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। মস্তিষ্কে থাকা ফ্যাটি এসিডের ৪০% হচ্ছে ডি এইচ এ, যা কিনা সামুদ্রিক মাছের তেলে পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি এসিড হিসেবে। বিশেষজ্ঞদের মতে এই ওমেগা-৩ ফ্যাটি এসিড ব্রেইনের বিভিন্ন কোষের মধ্যে সিগনাল আদান-প্রদান বাড়িয়ে দেয়।

২. কুমড়ার বীজ

কুমড়োর বীজ হল খনিজ যেমন পটাসিয়াম, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে-এর মতো ভিটামিন সহ আয়রন, কপারের মত অসংখ্য পুষ্টির একটি শক্তিশালী উৎস। যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। এগুলো সালাদে ছিটিয়ে দিন বা স্ন্যাকসের জন্য ব্যবহার করুন। এটি স্মৃতিশক্তি বাড়াতে কাজ করবে।

আরও পড়ুন : ত্বকে প্রতিদিন সাবান ব্যবহার করলে কী হয়?

৩. চকোলেট

ডার্ক চকোলেট,যাতে অন্তত (৭০% বা তার বেশি) কোকো থাকে,মস্তিষ্কের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে বলে গবেষণায় প্রমাণিত। এতে ফ্ল্যাভোনয়েড নামে এক ধরণের এন্টি-অক্সিডেন্ট থাকে,যা কিনা ব্রেইনের কোষকে রাখে সজীব ও কর্মক্ষম।

৪. বাদাম

বাদাম কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে। সহজলভ্য এই খাবারে আছে ভিটামিন ই, যা হচ্ছে আরো একটি এন্টি-অক্সিডেন্ট। বাদামে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই। নিয়মিত আখরোট, চিনা বাদাম, কাঠ বাদাম খেলে তা আপনার মস্তিষ্কের কার্যকারিতা আরও বাড়িয়ে তুলবে।

৫. টমেটো

আমাদের দেশে একটি সহজলভ্য সবজি টমেটো। এই সবজি এখন বাংলাদেশে প্রায় সারা বছরই পাওয়া যায়। এটি মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। টমেটোতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট । এই উপাদানটি মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতি হওয়া থেকে বাঁচায়। এ ছাড়া স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে টমেটো।

সান নিউজ/সিএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা