ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকে প্রতিদিন সাবান ব্যবহার করলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক: গোসলের সময় ত্বকে সাবান ব্যবহার না করলে গোসল পরিপূর্ণ মনে হয় না। তাই প্রতিদিনের গোসলের সময় সাবান ব্যবহার আমাদের একান্ত অভ্যাস। তবে কেউ কেউ এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারেন। অর্থাৎ সপ্তাহে ১/২ দিন হয়তো সাবান ব্যবহার করেন।

আরও পড়ুন: সম্পর্ক নষ্ট হওয়ার ৫ কারণ

তবে বেশির ভাগ মানুষই প্রতিদিন সাবান ব্যবহার করে থাকেন। জেনে নিন প্রতিদিন সাবান ব্যবহার করলে কী হয়-

(১) ত্বক রুক্ষ হয়ে যেতে পারে:

গোসল করার সময় প্রতিবার সাবান ব্যবহার করলে ত্বক রুক্ষ হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শীত বা গরম হোক, বছরের যেকোনো সময়েই প্রতিদিন সাবান ব্যবহার করা হলে ত্বকের গুরুতর কিছু ক্ষতি হতে পারে।

কারণ সাবানে সুগন্ধি যোগ করার জন্য প্রচুর রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়, যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। এ ধরনের উপাদান আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে।

আরও পড়ুন: গরমে সুস্থ থাকতে করণীয়

প্রতিদিন ত্বকে সাবান ব্যবহারের ফলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায়। এতে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিদিন ত্বকে সাবান ব্যবহার উচিত নয়। প্রতিদিন সাবান ব্যবহার করলে ত্বকের বাইরের অংশ অস্বাভাবিক রকমের রুক্ষ হয়ে যেতে পারে।

(২) ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হতে পারে:

যারা ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করেন, তাদের ত্বকের পিএইচের মান পরিবর্তন হয়ে যেতে পারে। সাধারণত ত্বকের আদর্শ পিএইচের মাত্রা ধরা হয় ৫.৫। এদিকে সাবানের ক্ষারীয় পিএইচের মাত্রা ৯, যা ত্বকের পিএইচ মাত্রা পরিবর্তন করে দিতে পারে এবং ত্বকের ক্ষতি হতে পারে।

ত্বক প্রকৃতিতে অ্যাসিডিক। তবে বেশিরভাগ সাবানই ক্ষারীয়। তাই সাবান ব্যবহারে ত্বকের পিএইচ (pH) ভারসাম্য নষ্ট হতে পারে।

আরও পড়ুন: ত্বকে নারিকেল তেলের ব্যবহার

(৩) ভাল ব্যাকটেরিয়া অপসারণ করে:

সাবান বেশি ব্যবহার করলে ত্বকের ব্যাকটেরিয়া দূর হয়। এতে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পাশাপাশি ভাল ব্যাকটেরিয়াও অপসারণ হয়ে যায়। অতিরিক্ত সাবান ব্যবহার ত্বকের মাইক্রোবায়োম মেরে ফেলতে পারে, যা ত্বকের সমস্যার কারণ হতে পারে।

ত্বকে এক ধরনের ন্যাচারাল অয়েল থাকে। প্রতিদিন ত্বকে সাবান ব্যবহার করলে সেই ন্যাচারাল অয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং নষ্ট হয়ে যেতে থাকে। সেই সাথে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাও কমে যেতে পারে। ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি মারা যায় উপকারী ব্যাকটেরিয়াও। ফলে বিভিন্ন সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা