সংগৃহীত
লাইফস্টাইল

উপুড় হয়ে ঘুমালে যা হয়

লাইফস্টাইল ডেস্ক: একেকজনের ঘুমের অভ্যাস একেকরকম। কেউ ভালোবাসেন কাত হয়ে ঘুমাতে, আবার কেউ চিৎ হয়ে। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা উপুর হয়ে ঘুমাতে বেশি ভালোবাসেন। ভালো ও পর্যাপ্ত ঘুম আমাদের সবার জন্য জরুরি। ভালো ঘুমের জন্য মেনে চলতে হয় কিছু অভ্যাস।

আরও পড়ুন: খাসির আখনি পোলাও রেসিপি

অনেকে উপুড় হয়ে বই পড়তে পড়তে বা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। এভাবে ঘুমোনোর ফলে সাময়িক আরাম পাওয়া যায় ঠিক তবে এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে আমাদের শরীরের ওপর। সেটি আসলে ভালো নাকি ক্ষতিকর? চলুন জেনে নেওয়া যাক-

বিশেষজ্ঞরা বলেন, আপনি নিয়মিত যদি উপুড় হয়ে ঘুমান তবে আপনার মেরুদণ্ড, ফুসফুসের উপর চাপ পড়ার সম্ভাবনা থাকে। এতে শরীরের বিশ্রাম ও ঘুমের ওপরও বেশ প্রভাব পড়ে। তাই তারা উপুড় হয়ে ঘুমানোর বদলে চিৎ হয়ে বা পাশ ফিরে ঘুমানোর পরামর্শ দেন। এটাই বরং বেশি উপকারী।

আরও পড়ুন: মেথির পরোটার রেসিপি

উপুড় হয়ে ঘুমানোর কারণে আমাদের মেরুদণ্ড বা অন্ত্রে চাপ পড়ে। দীর্ঘদিন ধরে উপুড় হয়ে ঘুমানোর অভ্যাসের ফলে আমাদের ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে।এতে বেশিরভাগ সময়েই ঘুমের ব্যাঘাত ঘটে। আবার পর্যাপ্ত ঘুমের অভাবে শারীরিক নানা জটিলতাও দেখা দেয়।

উপুড় হয়ে ঘুমানোর ফলে দেখা দিতে পারে কোমরের সমস্যাও। আপনার যদি এভাবে ঘুমের অভ্যাস থাকে তবে খেয়াল করে দেখুন, মাঝেমাঝেই আপনি কোমার ব্যথায় ভুগছেন কি না। সেইসাথে হতে পারে আরেকটি অদ্ভুত সমস্যা, তা হলো ত্বকের। উপুড় হয়ে ঘুমানোর ফলে মুখের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে। এদিকেও নজর দিতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা