সংগৃহীত
লাইফস্টাইল

খাসির আখনি পোলাও রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: পরিবার ও প্রিয়জনকে সারপ্রাইজ দিতে অনেকেই বিশেষ পদ রান্না করে থাকেন। চাইলে ঘরোয়া আয়োজনে তৈরি করতে পারেন সুস্বাদু খাসির মাংসের আখনি পোলাও।

আরও পড়ুন: মেথির পরোটার রেসিপি

রেসিপি অনুযায়ী এটি তৈরি করলে খুব সহজেই কম সময়ে রান্না করা যাবে বিশেষ এই পদ। চলুন জেনে নিন খাসির মাংসের আখনি পোলাওয়ের রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে-

মাংস রান্নার জন্য যা লাগবে:

খাসির মাংস দেড় কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, টকদই ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, আস্ত কাঁচা মরিচ ৬-৭টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ ও, পানি (গরম) ১ কাপ।

আরও পড়ুন: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ৬ খাবার

পোলাও রান্নার জন্য যা লাগবে:

১. পোলাও বা বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ঘি ১ কাপ, মাওয়া (গুঁড়া করা) ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, বাদাম কুচি ১ টেবিল চামচ, . আলুবোখারা ৫-৬টি, লবণ স্বাদমতো ও, সেদ্ধ ডিম ২টি।

আখনি পানির জন্য যা লাগবে-

পানি দেড় লিটার, মাংসের হাড় ৪-৫ টুকরা, শাহি জিরা আধা চা চামচ, লবঙ্গ ৭-৮টি, এলাচ থেঁতো করা ৪-৫টি, গোলমরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, দারুচিনি ২টি।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে খাসির মাংস পরিষ্কার করে কেটে ও ধুয়ে নিতে হবে। তারপর টকদই ও বাটা সব মসলা মেখে ঘণ্টাখানেক রাখতে হবে। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে মাখানো খাসির মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে নিতে হবে। তারপর মাংস অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে।

আরও পড়ুন: গার্লিক বাটার নান রেসিপিৃ

অন্য একটি সসপ্যানে আখনি পানির সব উপকরণ দিয়ে একসঙ্গে জ্বাল দিতে হবে। পানি কমে দেড় লিটার থেকে ১ লিটার হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে। অন্যদিকে চাল ধুয়ে পানি ঝরাতে নিতে হবে। তাতে আখনি করা ১ লিটার পানি দিয়ে তাতে গুঁড়া দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে।

চাল ফুটে এলে কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা, লবণ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে মাওয়া, রান্না করা খাসির মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও দিয়ে ঢেকে দিন। আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রান্না করতে হবে। তৈরি হয়ে গেল খাসির সাংসের আখনি পোলাও। সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন বিশেষ এই রেসিপি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা