সংগৃহীত
লাইফস্টাইল

মেথির পরোটার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: যারা ভোজনরসিক ও একইসঙ্গে স্বাস্থ্যসচেতন, তারা সকালের নাস্তায় পরোটা হিসেবে খেতে পারেন মেথি পরোটা। এছাড়াও যেসব শিশু শাকসবজি খেতে চায় না, তাদেরকে শাক খাওয়ানোর দারুন একটা উপায় হতে পারে মেথি পরোটা।

আরও পড়ুন: চিকেন পুলির রেসিপি

মেথিশাক দিয়ে তৈরি করা যায় তাই এর নাম মেথি পরোটা। মেথিশাকের স্বাস্থ্য উপকারিতা সবারই কম-বেশি জানা। পুষ্টিতে ভরপুর মেথিশাকে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, প্রোটিন, আয়রন, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম। এছাড়াও শরীরের বেশ কিছু সমস্যায় বেশ কার্যকরী মেথিশাক। চলুন জেনে নেওয়া যাক মেথি শাকের রেসিপি:

তৈরি করতে যা যা লাগবে-

উপকরণ: ২ কাপ আটা, পরিমাণ মতো মেথিশাক, মরিচগুঁড়া ১ চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, জোয়ান/জইন ১ চা–চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, সেদ্ধ বরবটি ২ কাপ, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া পরিমাণমতো, তেল/ঘি পরিমাণমতো।

আরও পড়ুন: বেগুন দিয়ে ইলিশের ঝোলের রেসিপি

যেভাবে তৈরি করবেন:

প্রণালি: মেথিশাক বেছে ভালোভাবে ধুয়ে কুচি করে নিতে হবে। একটা বড় পাত্রে আটা নিয়ে তাতে মেথিশাক কুচি, মরিচগুঁড়া, ধনেগুঁড়া, হলুদগুঁড়া, জোয়ান, কাঁচা মরিচ কুচি, সেদ্ধ বরবটি ও লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার তাতে অল্প অল্প করে পানি মিশিয়ে খামির তৈরি করে ২০ মিনিট ঢেকে রাখতে হবে।

এরপর মাঝারি আকারের ডো নিয়ে পরোটা বেলে নিতে হবে। তাওয়া মাঝারি তাপে গরম করে প্রথমে এক একটা পরোটা সেঁকে নিতে হবে। তারপর অল্প অল্প তেল বা ঘি দিয়ে ভেজে নিলেই তৈরি পরোটা। গরম-গরম এই পরোটা সস, আচার বা রায়তা দিয়েও খেতে পারেন।

আরও পড়ুন: গার্লিক বাটার নান রেসিপি

প্রসঙ্গত, মেথিশাক হাতের কাছে না থাকলে কাসুরি মেথি দিয়েও এ পরোটা বানানো যাবে। তথ্যসূত্র: বোল্ড স্কাই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা