ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

রাতের ৪ অভ্যাস রাখবে সুস্থ

লাইফস্টাইল ডেস্ক: আমাদের স্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করতে পারে দৈনন্দিন অভ্যাস। এর মধ্যে রয়েছে কীভাবে আমরা সকাল, বিকেল, সন্ধ্যা এবং রাতের সময় কাটাতে চাই।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি শাড়ি!

আপনি দীর্ঘ জীবন সুস্থভাবে বাঁচতে রাতের কিছু অভ্যাস আপনাকে সাহায্য করবে। যারা এই নিয়মগুলো মেনে চলে তাদের দীর্ঘ সময় সুস্থ থাকার ইতিহাস রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন ৪ অভ্যাস আপনাকে রপ্ত করতে হবে-

1১) গভীর রাতে খাবার খাবেন না:

সুস্থতার ক্ষেত্রে আমাদের খাবারও বড় ভূমিকা পালন করে। সুস্থ থাকার জন্য রাতের প্রথম ভাগে হালকা খাবার খেয়ে নিতে হবে। গভীর রাতে ক্ষুধা পেলেও ভারী কিছু খাবেন না। স্বাস্থ্যকর খাবার সঠিক সময়ে খেলে তা ভালো ঘুমে সহায়তা করে। সেইসঙ্গে নিয়ন্ত্রণ করে ওজনও। তাই গভীর রাতে খাবার খাওয়ার অভ্যাস বন্ধ করুন।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ানোর উপায়

২) বিশ্রাম নিন:

বিশ্রাম মানে অলসতা নয়। বিশ্রাম মানে পরবর্তী কাজের জন্য আপনার শক্তি সংগ্রহ করা। সারাদিন নানা কাজে ছোটাছুটির পর বিশ্রাম নেওয়া প্রয়োজন হয়। বাড়িতে ফিরেই শুয়ে পড়বেন না।

বরং নিজেকে কিছুক্ষণ সময় দিন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন, বই পড়তে পারেন, এককাপ ক্যামোমাইল চা খেতে পারেন। এতে আপনার শরীর আরাম পাবে। অনেকটা চাপমুক্ত হয়ে ঘুমাতে যেতে পারবেন।

আরও পড়ুন: ঘুম কম হলে শরীরে কী ঘটে?

৩) প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান:

অনেকেই ঘুমের কোনো নির্দিষ্ট রুটিন মেনে চলেন না। যে কারণে তারা বিভিন্ন অসুখেও ভুগে থাকেন। একটি সামঞ্জস্যপূর্ণ ঘুমের সময়সূচী রাখুন।

প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং জেগে ওঠার অভ্যাস করুন। এই অভ্যাস আপনাকে দীর্ঘ জীবন সুস্থভাবে বাঁচতে সাহায্য করবে।

আরও পড়ুন: দুধ চা খেলে কী ক্ষতি হয়?

৪) নির্বিঘ্ন ঘুম:

আপনি যদি দীর্ঘ জীবন সুস্থভাবে বাঁচতে চান তবে পর্যাপ্ত ঘুমের দিকে মনোযোগ দিন। দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম আপনার মস্তিষ্ক এবং শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে।

পর্যাপ্ত ঘুম আপনার মস্তিষ্কের কার্যকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তির মাত্রা উন্নত করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা