বিফ পাস্তা
লাইফস্টাইল

বিফ পাস্তা

লাইফস্টাইল ডেস্ক: ছোট থেকে বড়, সবারই পাস্তার নাম শুনলে জিভে জল চলে আসে। পাস্তা খেতে কে না পছন্দ করেন। মজাদার এই খাবার খেতে সবাই রেস্টুরেন্টে হামলে পড়েন। জেনে নিতে পারেন বিফ পাস্তা তৈরির রেসিপি। সুস্বাদু এই পাস্তা খেতে পারেন টিফিনে, নাস্তায় কিংবা রাখতে পারেন বাড়িতে হঠাৎ আসা অতিথিদের আপ্যায়নের তালিকায়ও। সঠিক পদ্ধতি শিখে নিলেই আপনার তৈরি বিফ পাস্তা খেতে হবে অসাধারণ। রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ

১. পাতলা করে কাটা গরুর মাংস- ১৫০ গ্রাম

২. পাস্তা- ২৫০ গ্রাম

৩. রসুন কুচি- ১ চা-চামচ

৪. টমেটো সস সয়া সস ও ওয়েস্টার সস- ১ চা চামচ করে

৫. ভিনেগার- ১ চা চামচ

৬. লবণ- পরিমাণমতো

৭. লাল ও সবুজ ক্যাপসিকাম লম্বা টুকরা করা- ১ কাপ

৮. সাদা গোল মরিচের গুঁড়া- সামান্য

৯. অলিভ অয়েল- পরিমাণমতো

১০. টমেটো ও লেটুসপাতা- পরিবেশনের জন্য।

পদ্ধতি

মাংস, সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস ও ভিনেগারে মেরিনেইট করে ফ্রিজে রেখে দিন দুই-তিন ঘণ্টা। ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে পানি ছেঁকে নিন। এবার প্যান চুলায় দিয়ে তাতে পরিমাণমতো অলিভ অয়েল ঢেলে রসুন কুচি ও গোলমরিচ গুঁড়া দিয়ে একটু ভেজে মেরিনেইট করা মাংস দিয়ে দিন।

মাংস ধীরে ধীরে ভাজতে হবে। ভাজা হয়ে এলে এতে ক্যাপসিকাম ও পাস্তা দিন। একটু ঝাল ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ কুচি দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এতে পছন্দমতো লেটুস পাতা ও টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা