পাঁচমিশালি সবজি
লাইফস্টাইল

পাঁচমিশালি সবজি

লাইফস্টাইল ডেস্ক: বাজারে শীতকালীন নানা সতেজ শাক-সবজিতে ভরপুর। পুষ্টিগুণে শীতের সবজির জুড়ি নেই। সবুজ শাক সবজি স্বাস্থের অনেক উপকারি। শুধু শীতেই নয় বরং সব মৌসুমেই মেলে নানা ধরনের সবজি। শরীর সুস্থ রাখতে সবজির ভূমিকা অনস্বীকার্য। ওজন কমানো ও বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে প্রতিদিনের খাবারে সবজি রাখতেই হবে।

একেকজন সবজির ভিন্ন ভিন্ন পদ খেতে পছন্দ করেন। তবে এক সবজির পুষ্টিগুণের সঙ্গে অন্যটির মিল নেই। এ কারণে বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে রান্না করে সব ধরনের পুষ্টি পেতে পারেন। এজন্য তৈরি করতে পারেন পাঁচমিশালি সবজি। জেনে নিন সুস্বাদু উপায়ে এই পদ তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. মাঝারি আকারের আলু ১টি
২. পটল ৩-৪টি
৩. মিষ্টিকুমড়া ১ ফালি
৪. ফুলকপি ছোট ১টি
৫. টমেটো ২টি
৬. বেগুন ১টি
৭. গাজর ১টি
৮. শুকনো মরিচ ২টি
৯. কাঁচামরিচ ৭-৮টি
১০. তেজপাতা ২টি
১১. পাঁচফোড়ন সামান্য
১২. লবণ স্বাদমতো
১৩. হলুদ আধা টেবিল চামচ
১৪. তেল প্রয়োজনমতো
১৫. আদা বাটা ১ টেবিল চামচ
১৬. জিরার গুঁড়া সামান্য ও
১৭. ধনেপাতা কুচি সামান্য।

পদ্ধতি

* সবগুলো সবজি ভালো করে ধুয়ে একটু বড় টুকরো করে কাটুন। এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো মরিচ ও তেজপাতা ভেজে নিন।

* পাঁচফোড়ন দিয়ে দিন। ঘ্রাণ ছড়ালে প্রথমে আলু, পটল ও গাজর মিশিয়ে দিন। সামান্য লবণ ও হলুদ দিয়ে নেড়ে হালকা পানি দিন।

* সবজি আধা সেদ্ধ হলে মিষ্টিকুমড়া ও ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে দিন। অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।

* তারপর মিশিয়ে দিন বেগুন ও টমেটো। কাঁচামরিচের ফালি দিন। সব সবজি সেদ্ধ হয়ে এলে আদা বাটা মিশিয়ে দিন।

* এরপর নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এই পাঁচমিশালি সবজি গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা