চাইনিজ সবজি 
লাইফস্টাইল

চাইনিজ সবজি

লাইফস্টাইল ডেস্ক: বাজারে শীতকালীন নানা সতেজ শাক-সবজিতে ভরপুর। পুষ্টিগুণে শীতের সবজির জুড়ি নেই। সবুজ শাক সবজি স্বাস্থের অনেক উপকারি। শুধু শীতেই নয় বরং সব মৌসুমেই মেলে নানা ধরনের সবজি। যা দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন চাইনিজ সবজি।

অনেকেই সবজি নানাভাবে রান্না করেন। বিশেষ করে ফ্রাইড রাইসের সঙ্গে দারুন মানিয়ে যায় এই সবজি। চলুন তবে জেনে নেওয়া যাক সহজ রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস দেড় কাপ
২. আদা বাটা আধা চা চামচ
৩. রসুন বাটা আধা চা চামচ
৪. সয়াসস ১ টেবিল চামচ
৫. রসুন কুঁচি ২ চা চামচ
৬. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
৭. টমেটো সস ২ চা চামচ
৮. কাঁচামরিচ ৪-৫টি
৯. পেঁপে দেড় কাপ
১০. গাজর ১ কাপ
১১. ক্যাপসিকাম ১ কাপ
১২. কর্নফ্লাওয়ার ২ চা চামচ
১৩. পেঁয়াজ কুঁচি ১ কাপ ও
১৪. লবণ পরিমাণমতো।

পদ্ধতি

১. প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এবার একটি পাত্রে মুরগির মাংস, লবণ, গোলমরিচ গুঁড়া, আদা-রসুন বাটা ও ৪ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন।

২. সেদ্ধ করা পানি থেকে মাংস উঠিয়ে নিন। ওই পানি একদিকে রেখে দিন। এবার মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিন। এবার গাজর, পেঁপে, ক্যাপসিকাম কিউব করে কেটে নিস।

৩. সবগুলো সবজি আলাদা আলাদা করে সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, সবজি যাতে বেশি সেদ্ধ হয়ে আবার গলে না যায়। সবজিগুলো ৯০ ভাগ সেদ্ধ করবেন।

৪. এবার অন্য একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ-রসুন কুঁচি, কাঁচামরিচ দিয়ে নেড়ে দিন। এবার টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে নেড়ে দিন। এবার সেদ্ধ করা সবজিগুলো দিয়ে ২-৩ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিন।

৫. সবজি ভাজা হলে সেদ্ধ করে রাখা পানি মিশিয়ে দিন। এবার একটু নেড়েচেড়ে সয়া সস ও টমেটোর মিশিয়ে নিন। আবার ৩-৪ মিনিট রান্না হলে কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিন।

৬. এতে সবজির ঝোলটা একটু ঘন হয়ে আসবে। এরপর এতে লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিন। ২-৩ মিনিট রান্না করে নামিয়ে নিন।

৭. ব্যাস তৈরি হয়ে গেলো চাইনিজ সবজি। এই সবজি ফ্যাইড রাইস ও পোলাও দিয়ে দারুন মানিয়ে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা