লাইফস্টাইল

মাংসের পুলি পিঠা

লাইফস্টাইল ডেস্ক: বাঙালির ঘরে শীত এলেই পিঠা-পুলি তৈরির ধুম পড়ে যায়। তৈরি করা হয় নানা রকম পিঠা। তবে একই মিষ্টি খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। তাই পিঠায় ভিন্নতা আনতে তৈরি করা যায় মুখরোচক ঝাল স্বাদের কিছূ পিঠা। মুরগির পুলি একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ।

জেনে নিন কীভাবে তৈরি করবেন মজাদার মুরগির মাংসের পুলি পিঠা-

উপকরণ

১. সেদ্ধ করে ছড়ানো মুরগির মাংস পরিমাণমতো
২. পেঁয়াজ কুচি এক কাপ
৩. আদা বাটা আধা চা চামচ
৪. রসুন বাটা আধা চা চামচ
৫. কাঁচা মরিচ কুচি এক চা চামচ
৬. ময়দা ২ কাপ
৭. বেকিং পাউডার এক চা চামচ
৮. লবণ স্বাদমতো
৯. তেল পরিমাণমতো ও
১০. কালোজিরা আধা চা চামচ।

পদ্ধতি

১. একটি পাত্রে লবণ, কালোজিরা, বেকিং পাউডার, ময়দা ও পরিমাণমতো পানি মিশিয়ে আঁঠালো করে ময়দা মেখে রাখুন।

২. এবার কড়াইয়ে তেল গরম করে আদা-রসুন বাটা ও পেঁয়াজ কুচি মিশিয়ে কষিয়ে নিন। এরপর সেদ্ধ করে রাখা মুরগির মাংস আর মরিচ কুচি দিয়ে ভালো করে কষাতে থাকুন।

৩. এরপর নামিয়ে ঠান্ডা করে নিন। এবার ময়দার ডো থেকে ছোট ছোট লেচি করে লুচির আকারে বেলে নিন।

৪. লুচির মধ্যে মাংসের পুর ভরে ভাল করে মুড়ে পুলির মতো গড়ে নিন। এবার একটি কড়াইতে তেল গরম করে নিন।

৫. এরপর একে একে পুলিগুলো ডুবো তেলে এপিঠ-ওপিঠ সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে এলে গরম গরম পরিবেশন করুন মুরগির পুলি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা