রুই মাছের কালিয়া
লাইফস্টাইল

রুই মাছের কালিয়া

লাইফস্টাইল ডেস্ক: আমরা মাছে-ভাতে বাঙালি। বাঙালির পাতে মাছ না হলে জমে না। মাছ কম বেশি সবাই পছন্দ করেন। মাছ দিয়ে তৈরী করা যায় অনেক রকম সুস্বাদু অনেক খাবার।

তৈরি করা যায় সুস্বাদু সব পদ। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। মাছ রুই সবার পরিচিত। বেশিরভাগ বাড়িতেই কেনা হয় এই মাছ। রুই মাছের কালিয়া খুব সুস্বাদু খাবার। আজ চলুন জেনে নেওয়া যাক রুই মাছের কালিয়া তৈরির রেসিপি-

উপকরণ:-

রুই মাছ- ১টি (বড় টুকরা করে নেওয়া)
টক দই- ১ কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা কুচি- সামান্য
পেঁয়াজ ও রসুন বাটা- পরিমাণমতো
কাঁচা মরিচ- ৫-৬টি
কিশমিশ- পরিমাণমতো
ঘি- ১ চা চামচ
তেল- পরিমাণমতো
জিরা গুঁড়া- পরিমাণমতো।

পদ্ধতি

১. মাছ টুকরো করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। মাছের আঁশটে গন্ধ দূর করার জন্য অল্প লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এরপর আরেকবার ধুয়ে নেবেন।

২. একটি প্যানে তেল গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে তাতে মাছের টুকরাগুলো ভেজে নিন। এরপর একটি পাত্রে টক দই দিয়ে তাতে ভেজে রাখা রুই মাছ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর অন্য একটি কড়াইতে এক চা চামচ ঘি ও পরিমাণমতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, সামান্য চিনি, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে হবে।

৩. মসলা কষানো হলে তাতে দইসহ ভেজে রাখা মাছ দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। মাছের গায়ে ঝোল মাখা মাখা হয়ে এলে তাতে কাঁচা মরিচ, কিশমিশ ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা