লাইফস্টাইল

মুলার দাম কম হলেও গুণ অনেক

সান নিউজ ডেস্ক : শীত মৌসুমে সহজে এবং কম দামে পাওয়া সবজিগুলোর মধ্যে একটি মুলা। বেশির ভাগ লোক স্বাদের কারণে মুলা পছন্দ করেন। তবে এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে যা অনেকেই হয়তো জানেন না।

১. মুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শীতে কফ এবং সর্দি প্রতিরোধ করে। মুলা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে।

২. মুলা শরীরে পটাশিয়াম সরবরাহ করে যার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। বিশেষত যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, তবে ডায়েটে মুলা রাখা দরকার।

৩. মুলা এন্থোসায়ানিনের একটি ভালো উৎস হিসেবে বিবেচিত হয়। যার জন্য এটি হার্টকে রোগ থেকে রক্ষা করতে সক্ষম। প্রতিদিন মুলা খেলে হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস পায়।

৪. মুলায় প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। যে ব্যক্তিরা প্রতিদিন স্যালাড হিসেবে মুলা খান, তাদের দেহে কখনো ফাইবারের ঘাটতি থাকে না। ফাইবারের কারণে পাচনতন্ত্র সঠিকভাবে কাজ করে।

৫. মুলা খাবারের হজমে সহায়তা করে। একই সঙ্গে এটি এসিডিটি, স্থূলত্ব, গ্যাস্ট্রিকের সমস্যা এবং বমি বমিভাবের মতো সমস্যা নিরাময়েও সহায়ক।

৬. প্রতিদিন মুলার রস খেতে পারেন। এতে ভিটামিন সি এবং ফসফরাস রয়েছে। যা ত্বককে ভালো রাখে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা