লাইফস্টাইল

পালং শাকে দূরে থাকবে জটিল রোগ

লাইফস্টাইল ডেস্ক : বাজারে ইতোমধ্যেই মিলতে শুরু করেছে পালং শাক। এটি শুধু যে খেতেই ভালো তা নয়, পালং শাকের রয়েছে আরও হাজারটা গুণ! এক কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবার চাহিদার ২০ শতাংশ পূরণ করে। পাশাপাশি, ভিটামিন এ ও কে-তে ভরপুর।

রয়েছে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ফলিক অ্যাসিড ও সেলেনিয়াম। সুস্থ থাকার জন্য এই উপাদানগুলো খুবই জরুরি। পালং শাকে রয়েছে খুব কম পরিমাণ ক্যালরি। কাজেই ওজন বাড়ার চিন্তা না করে নির্ভয়ে যত ইচ্ছে খান। (১০০ গ্রাম পালং শাকে রয়েছে মাত্র ৭ কিলোক্যালরি)।

পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা হাই ব্লাড প্রেশার কমায়। রয়েছে ভিটামিন-এ যা, লিম্ফোসাইট বা রক্তের শ্বেত কণিকার মাত্রা ঠিক রাখে। ফলে, দেহের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধি পায়, শরীরকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে বাঁচায়। পালং শাকে রয়েছে ১০টিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড যা ক্যানসারের ঝুঁকি কমায়। এতে থাকা পলিনিউট্রিয়েন্টস শরীর থেকে ফ্রি র‍্যাডিক্যাল বের করে দেয়।

সবুজ শাক সবজিতে গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল থাকে যা দৃষ্টিশক্তি উন্নত করে। পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন যা চোখে ছানি পড়ার ঝুঁকি কমায়। এই শাকে থাকা ভিটামিন-এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখে, ব্রণ, বলিরেখা দূর করে, ত্বককে বুড়িয়ে যেতে দেয় না, নরম-মসৃণ রাখে।

পালং শাক আয়রন- এ ভরপুর যা দেহে অক্সিজেন উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডায়াবিটিস-এর মাত্রা নিয়ন্ত্রণ করে, শরীরের ক্লান্তিভাব দূর করে। যাদের জয়েন্টে ব্যথা, তারা অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় পালং শাক রাখার চেষ্টা করবেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা