লাইফস্টাইল

আমলকীর চা দূর করে ডায়াবেটিসসহ অনেক রোগ

লাইফস্টাইল ডেস্ক : ভিটামিন সি'র অন্যতম উৎস হলো আমলকী। এটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি ত্বক ও চুলের যেকোনো সমস্যার ক্ষেত্রেও এটি কার্যকরী। ডায়াবেটিস রোগীদের জন্য আমলকী বেশ ভালো। নিয়মিত আমলকীর চা খেতে পারলে ডায়াবেটিসসহ আরও অনেক রোগ দূরে থাকবে।

চলুন জেনে নেয়া যাক এই ভেষজ চায়ের উপকারিতা: আমলকী রক্ত সঞ্চালন এবং কোলেস্টেরলের লেভেল ঠিক রাখে, যা হৃদরোগ এড়াতে সহায়তা করে। এছাড়াও, রক্ত জমাট বাঁধে না, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

- ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে সাহায্য করে আমলকী। এটি শরীরে উপস্থিত টক্সিন বের করার ক্ষেত্রে ভীষণ কার্যকরী।

- এই ফলে থাকা বিভিন্ন উপকারী উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীরা নিয়মিত আমলকী খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। ক্রোমিয়ামের একটি উৎস হলো আমলকী। এটি উচ্চ রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে।

- সর্দি-কাশি, গলা ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে আমলকী। এটি ভাইরাল ফিভারের ক্ষেত্রেও উপকারী। সকালে খালি পেটে পান করুন লেবু-আদা চা। উপকার মিলবে দ্রুত।

- নিয়মিত আমলকীর চা খেলে চোখের ছানি, বর্ণান্ধতা, ড্রাই আই সিন্ড্রোম ইত্যাদি সমস্যা দূরে থাকে।

যেভাবে তৈরি করবেন আমলকীর চা : আমলকীর চা তৈরির জন্য, একটি প্যানে এক বা দুই কাপ পানি নিন। পানি ফুটতে শুরু করলে তাতে ১ চামচ আমলকীর গুঁড়া এবং আদা কুচি দিন। এটি ছাড়াও, পুদিনার ২-৩ পাতাও দিতে পারেন। এই সমস্ত উপকরণ দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিন। তারপরে নামিয়ে নিন। এবার এটি ছেঁকে নিয়ে চায়ের মতো পান করুন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা