সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জাতিসংঘ দপ্তরের নিচে হামাসের টানেল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল খুঁজে পেয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ২৮ হাজার ছাড়াল

রোববার (১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী শত শত মিটার দীর্ঘ এবং আংশিকভাবে ইউএনআরডব্লিউএর গাজা সদর দপ্তরের নিচে পরিচালিত একটি টানেল নেটওয়ার্ক খুঁজে পেয়েছে। আর এটিকে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের প্রধান এই ত্রাণ সংস্থায় হামাসের শোষণের নতুন প্রমাণ বলে অভিহিত করেছে তারা।

মূলত গত বছরের অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আর হামাসের সেই হামলায় ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কর্মীদের জড়িত থাকার অভিযোগ সামনে এনেছে ইসরায়েল।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল হাওয়াই

আর এর মধ্যেই গাজায় জাতিসংঘ সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল ছিল বলে অভিযোগ সামনে আনল ইসরায়েল। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর আর্মি ইঞ্জিনিয়াররা নতুন আবিষ্কৃত এই টানেলের মধ্যে বিদেশি সংবাদ আউটলেটগুলোর সাংবাদিকদেরও নিয়ে যায়। তবে ইউএনআরডব্লিউএকে কলঙ্কিত করার জন্য ইসরায়েল মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনিরা। মূলত ইউএনআরডব্লিউএ সদর দপ্তর উপত্যকাটির গাজা শহরে অবস্থিত।

আরও পড়ুন: তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ১৩

সামরিক বাহিনী জানিয়েছেন, টানেলটি ৭০০ মিটার দীর্ঘ এবং ভূপৃষ্ঠের ১৮ মিটার গভীরে অবস্থিত। সেখানে অফিস স্পেস আছে। যদিও সেখানে থাকা স্টিলের সেফগুলো খোলা এবং খালি অবস্থায় রয়েছে। সেখানে টয়লেটও ছিল। এছাড়া একটি বড় চেম্বার কম্পিউটার সার্ভার দিয়ে পরিপূর্ণ অবস্থায় ছিল।

ইউএনআরডব্লিউএ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পাঁচ দিন পরে তারা গত বছরের ১২ অক্টোবর সদর দপ্তর খালি করে দেয় এবং এই কারণে ইসরায়েলি অনুসন্ধানের বিষয়টি ‘নিশ্চিত করতে বা কোনও ধরনের মন্তব্য করতে অক্ষম’ তারা।

অবশ্য হামাস বেসামরিক অবকাঠামোগুলোতে কাজ করার কথা অস্বীকার করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা