ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুক হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে এক পার্টিতে অতর্কিত বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত ও আরও ২৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ইমরান খানের মনোনয়ন বাতিল

শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সোনোরা রাজ্যে ওই হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে , সন্দেহভাজন এক অপরাধীকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় সন্দেহভাজন ওই ব্যক্তিসহ আরও ৫ জন নিহত হয়েছে। কাজামে পৌরসভায় ওই হামলার ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

সোনোরা রাজ্যের প্রসিকিউটরের অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, একটি অপরাধী গোষ্ঠীর নেতার বিরুদ্ধে সরাসরি হামলা চালানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কিছু অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মেক্সিকোতে বিভিন্ন সামাজিক সমাবেশ লক্ষ্য করে প্রায়ই হামলার ঘটনা ঘটে। ২০০৬ সালে মেক্সিকোতে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক অভিযান শুরুর পর ৪ লাখ ২০ হাজারের বেশি খুনের ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংগঠিত অপরাধের কারণে ঘটেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে ৮০ হাজার মৃত্যু

এর আগে গত ডিসেম্বরে একটি ক্রিসমাস পার্টিতে বন্দুকধারীদরে হামলায় ১১ জন নিহত হয়। দেশটির গুনাজুয়াতো রাজ্যে ওই হামলার ঘটনা ঘটে।

এছাড়া গত জুলাই মাসে দেশটিতে গুলি করে ৬ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ২ নারী ছিলেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মনটেরি শহরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই শহরটি মাদকের কেন্দ্রে পরিণত হয়েছে। মাদক চোরাকারবারের সাথে যুক্ত প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায়ই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা