সংগৃহীত
আন্তর্জাতিক

করোনা ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন পয়েন্ট ওয়ানের প্রভাবে শীতের শুরু থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ।

আরও পড়ুন: বিশ্বে জনসংখ্যা ছাড়াবে ৮০০ কোটি

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এই রোগে দেশটিতে ৭ জনের মৃত্যু হয়েছে এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭৪৩ জন।

যে ৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩ জন কেরালার, ২ জন কর্ণাটকের, ১ জন ছত্তিশগড়ের এবং ১ জন তামিলনাড়ুর। আর সর্বশেষ করোনা পজিটিভ শনাক্তদের ধরে দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তদের মোট সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৯৯৭ জনে।

প্রসঙ্গত, ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩১ জানুয়ারি, কেরালায়। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৫০ লাখ ১২ হাজার ৪৮২ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে মোট ৫ লাখ ৩৩ হাজার ৩৫৮ জনের।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় নিহত প্রায় ২০০

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, করোনা সাম্প্রতিক ঢেউ মূলত চলছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর ওপর দিয়ে এবং বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের একটি বড় অংশই জেএন পয়েন্ট ওয়ান নামের ভাইরাসটি দায়ী।

সবচেয়ে সংক্রামক করোনাভাইরাস নামে পরিচিত ওমিক্রনের একটি সাবভ্যারিয়েন্ট বা উপধরন এই জেএন পয়েন্ট ওয়ান ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে এই ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ ক্যাটাগরিভুক্ত করেছে।

ডব্লিউএইচও জানান, এই ভাইরাসটি খুব উদ্বেগজনক কোনো জীবাণু নয়। বর্তমানে বাজারে যেসব করোনা টিকা প্রচলিত রয়েছে, সেগুলি দিয়েই এটির মোকাবিলা করা সম্ভব।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা