ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিগজাউমের প্রভাবে বিমানবন্দর প্লাবিত 

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের চেন্নাই বিমানবন্দর প্লাবিত হয়েছে।

আরও পড়ুন: ভারতে বিমান বিধ্বস্ত, নিহত ২

সোমবার (৪ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের পুরো রানওয়ে পানিতে ডুবে গেছে। দেখে মনে হচ্ছে, বিমানবন্দরটি সমুদ্রে পরিণত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১ টায় বিমানবন্দরটি সাময়িক সময়ের জন্য কার্যক্রম স্থাগিত ঘোষণা করে। সেই সাথে বাতিল করা হয় বেশ কিছু ফ্লাইট।

ঘূর্ণিঝড়ের কারণে স্থানীয় কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। শহরটির কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

আরও পড়ুন: গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু

সেখানকার বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাইয়ে আজ জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, মিগজাউমের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চেন্নাই ও এর আশেপাশে ভারী বৃষ্টিপাত হবে।

ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশে আঘাত হানার আগে তামিল নাড়ুর উপকূলীয় অঞ্চল দিয়ে অতিক্রম করায় চেন্নাইয়ে ভারী বৃষ্টি শুরু হয়। সূত্র: এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা