স্যানিটাইজারের বোতল বিস্ফোরণে দগ্ধ নারী
আন্তর্জাতিক

স্যানিটাইজারের বোতল বিস্ফোরণে দগ্ধ নারী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মোমবাতি জ্বালাতে গিয়ে হ্যান্ড স্যানিটাইজারের বোতল বিস্ফোরণে দগ্ধ হয়েছেন কেট ওয়াইজ নামে এক নারী। দগ্ধ হওয়া ওই নারী যুক্তরাষ্ট্রের রাউন্ড রক সিটিতে বসবাস করতেন।

বর্তমানে অঙ্গরাজ্যের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে ওই নারীকে।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য তিন মেয়েসহ কেট ওয়াইজ সব সময় হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতেন। মোমবাতি জ্বালাতে গিয়ে কেটের হাতে থাকা হ্যান্ড স্যানিটাইজারের বোতলটি বিস্ফোরিত হয়। এতে কেটের শরীরে আগুন ধরে যায়।

পরে, তার মেয়েরা সাহায্যের চাওয়ার জন্য প্রতিবেশীদের ডাক দেন। প্রতিবেশীরা ঘটনাটি দেখে প্যারামেডিক ডাকেন। প্যারামেডিক এসে দেখে কেটকে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেয়। কেটের শরীরের ১৮ শতাংশ আগুনে পুড়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় কেট গণমাধ্যমকে জানান, ‘আমার এক হাতে স্যানিটাইজারের বোতল ছিল। অন্য হাত দিয়ে মোমবাতি জ্বালানোর সময় তা বিস্ফোরিত হয়। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই আমার পুরো শরীরে আগুন ধরে যায়।’

এদিকে কেটের বন্ধু হাউসটনের 'ক্যাথরিন বোনেস্টিল' তার চিকিৎসা সহায়তায় 'গোফান্ডমি' পেজ খুলে চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করছেন।

এ ঘটনায় রাউন্ড রক সিটির ফায়ার ডিপার্টমেন্ট বিষয়টি তদন্ত করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা