আন্তর্জাতিক

বাহরাইনের আকাশসীমা ব্যবহার করতে পারবে ইসরায়েল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইসরায়েলের বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর এবার বাহরাইন তার আকাশসীমা উন্মুক্ত করে দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বাহরাইন সফরের পর পর মানামা এই সিদ্ধান্ত নিয়েছে। বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা এক রিপোর্টে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়া সমস্ত বিমানকে বাহরাইন তারা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি আরবের বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল অভিমুখী সমস্ত বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। গত ১৩ই আগস্ট ইহুদিবাদী ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি চুক্তিতে পৌঁছায়। এরপর গত সোমবার (৩১ আগস্ট) একটি প্রতিনিধিদলকে নিয়ে প্রথমবারের মতো ইসরায়েলি বিমান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছায়। এর পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার বাহরাইন সফর করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে সাত...

সরকারের কার্যকলাপে উদ্বিগ্ন বিরোধী দল

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের সাম...

ইরান ইস্যুতে শর্তসাপেক্ষে হামলা বাতিল ট্রাম্পের

ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা