আন্তর্জাতিক

তিন মাস পর ফের নিউজিল্যান্ডে করোনায় মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে নিউজিল্যান্ডে সাড়ে তিন মাস পর আবার মৃত্যুর ঘটনা ঘটল। করোনায় আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অকল্যান্ডের মিডলমোর হাসপাতালে করোনায় আক্রান্ত পুরুষ লোকটির মৃত্যু হয়। মৃত ব্যক্তির বয়স পঞ্চাশের কাছাকাছি। করোনায় নিউজিল্যান্ডে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে এই ব্যক্তির বয়স সবচেয়ে কম।

স্থানীয় পর্যায়ে টানা ১০২ দিন সংক্রমণ মুক্ত থাকার পর গত মাসে অকল্যান্ডে আবার করোনারোগীর সন্ধান মেলে। দ্বিতীয় ধাপের সংক্রমণের পর এটাই দেশটিতে প্রথম প্রাণহানির ঘটনা।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে করোনাভাইরাসে এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩ জনে। এর আগ সবশেষ প্রাণহানির ঘটনা ঘটেছিল ২৪ মে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বে এখন পর্যন্ত অন্যতম সফল দেশ নিউজিল্যান্ড। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন আরও তিন শনাক্তসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ জনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা