বঙ্গোপসাগরের বুকে ঝড় তুলছে ফ্রিগেট-ডেস্ট্রয়ার
আন্তর্জাতিক

বঙ্গোপসাগরের বুকে ঝড় তুলছে ফ্রিগেট-ডেস্ট্রয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বঙ্গোপসাগরে শুরু হল নৌমহড়া ইন্দ্র নেভি ২০২০। ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে চলছে এই মহড়া। বঙ্গোপসাগরের বুকে ঝড় তুলে শুক্রবার (৪ সেপ্টেম্বর)থেকে এই নৌমহড়া শুরু করল দুই দেশ। করোনা সংক্রমণের জন্য জারি করা নির্দেশিকা মেনে এই নৌমহড়া নন কনট্যাক্ট, অ্যাট সি অনলি হিসেবে করা হচ্ছে। অর্থাৎ এই মহড়ায় কোনও দেশের সেনা অফিসারই সৌজন্য সাক্ষাত করতে পারবেন না।

পৃথিবীর সকল অত্যাধুনিক রণতরীর মেলা বসেছে বঙ্গোপসাগরে। দু'দিনের মহড়ায় ভারতের তরফ থেকে পাঠানো হয়েছে ডেস্ট্রয়ার রণবিজয়, ফ্রিগেট- সহ্যাদ্রি, করভাট কিলতান, ট্যাঙ্কার শক্তি।

রাশিয়ার পক্ষে থাকছে দুটি ডেস্ট্রয়ার- অ্যাডমিরাল ভিনোগ্রাডোভ ও অ্যাডমিরাল ট্রাইবাটস। থাকছে ট্যাঙ্কার বরিস বুটোমা। এছাড়াও ভারতের তরফে থাকছে নৌবাহিনীর দুটি হেলিকপ্টার। তবে জানা গিয়েছে ফ্রিগেট- সহ্যাদ্রিকে আপাতত শ্রীলঙ্কা উপকূলে এমটি নিউ ডায়মন্ডের উদ্ধারকাজে লাগানো হয়েছে। এমটি ডায়মন্ডে আগুন লেগে যায় দিন কয়েক আগে।

২০০৩ সালে ইন্দ্র নেভি মহড়া শুরু হয়। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়াতে এই মহড়া চালু করা হয়। দুই দেশের নৌ বাহিনীর মধ্যে সমঝোতা বাড়ানো ও বঙ্গোপসাগরের জলসীমায় নিজেদের উপস্থিতি জোরালো জানান দেওয়াই লক্ষ্য ভারত ও রাশিয়ার। এই নৌ মহড়ার শেষে দুটি বন্ধু রাষ্ট্রের মধ্যে বিশেষ চুক্তি হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা