বৈরুতে ধ্বংসস্তূপের নিচে জীবিত শিশুর সন্ধান!
আন্তর্জাতিক

বৈরুতে ধ্বংসস্তূপের নিচে জীবিত শিশুর সন্ধান!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

এক মাস আগে লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে তৈরি হওয়া ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন পেয়েছে চিলির একটি উদ্ধারকারী দল।

টপোস চিলি নামে ওই উদ্ধারকারী দলের এক সদস্য জানান, হৃদস্পন্দটি একটি শিশুর হতে পারে, যার শ্বাস-প্রশ্বাসের শব্দও তারা শুনতে পাচ্ছেন। থার্মাল ইমেজিং পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বন্দরের পাশে ধসে পড়া একটি ভবনের নিচ তলায় এর খোঁজ পান তারা।

সেখানে আরও একটি মরদেহ’র খোঁজ পাওয়া গেছে। জীবিত ওই শিশুটিকে উদ্ধারে উদ্ধারকর্মীরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী দল হিসেবে সারা বিশ্বে খ্যাতি আছে টপোস চিলির।

এর আগে হাইতিতে ভূমিকম্পে ধসে যাওয়া এক ধ্বংসস্তূপ থেকে ২৭ দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করে তারা।

গত ৪ আগস্ট বৈরুত বন্দরে প্রচণ্ড বিস্ফোরণ হলে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। আর আহত হন পাঁচ হাজারেরও বেশি মানুষ। ঘটনার পর নিখোঁজ হয়ে যান অনেকে।

বিস্ফোরণের পরদিন থেকেই ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান শুরু হয়। যা এখনো অব্যাহত আছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা