ইশিহিডি সুগা
আন্তর্জাতিক

জাপানে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ইশিহিডি সুগা

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সরকারের শীর্ষ মুখপাত্র ইশিহিডি সোগা ক্ষমতাসীন দলের বড় একটি অংশের সমর্থন পেয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সম্প্রচার মাধ্যম এনএইচকের ও নিক্কিই এশিয়ান রিভিউ’র প্রতিবেদনে এমন তথ্য মিলেছে।

এর মধ্য দিয়ে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিনিই সবার থেকে এগিয়ে থাকলেন।

বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তির সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ডান হিসেবে এতদিন ভূমিকা রেখে আসছিলেন সোগা। তিনি মন্ত্রীপরিষদ সচিবেরও দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি অ্যাবের নেওয়া নীতিমালাই ধরে রাখবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনীতিকে বাঁচাতে ‘অ্যাবেনোমিক্স’ কৌশলও তিনি বেছে নিতে পারেন।

সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির(এলডিপি) নেতা হিসেবে প্রকাশ্যে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেননি সুগা। কিন্তু ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এলডিপির প্রধানই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন বলে ধারনা করা হচ্ছে। নতুন দলীয় প্রধান অ্যাবের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার এক বৈঠকে নির্বাচনের কার্যবিধি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনকে সহজ করতে একমত হয়েছেন এলডিপি কার্য নির্বাহীরা।

স্বাস্থ্য সংকটের কারণে গত শুক্রবার (২৮ আগস্ট) জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিনজো অ্যাবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা