রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১
আন্তর্জাতিক

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর ও পূর্ব প্রান্ত। মধ্যরাত দুইটা ২৯ মিনিটে কম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল এলাকার কাছাকাছি এলাকায়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। উখরুল থেকে ৫৫ কিলোমিটার পূর্বে এই কম্পন অনুভূত হয়েছে

এর আগের সপ্তাহেই ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী রাজ্য আসাম। তীব্র না হলেও মৃদুভাবে কম্পন অনুভূত হয়েছে আসামের তেজপুরের কাছাকাছি এলাকায়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। এর আগে চলতি সপ্তাহেই কম্পন অনুভূত হয় পশ্চিমবাংলায়। শিল্পশহর দুর্গাপুরে বুধবার (২৬ আগস্ট) সকালে এই কম্পন অনুভূত হয়। যদিও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১ ম্যাগনিটিউড।

এর আগে ২১ আগস্ট শুক্রবার সকালে কম্পন অনুভূত হয় পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। সেই ভূমিকম্পের তীব্রতা অবশ্য বেশি ছিল না। ২০২০ সালে হঠাৎ করেই বারেবারে ভূমিকম্প আঘাত হানছে গোটা ভারতে। শুধু আগস্ট মাসেই দেশজুড়ে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আগের সপ্তাহেই সোমবার (২৪ আগস্ট) কম্পন অনুভূত হয়, অরুণাচল প্রদেশের অনজো এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে সাত...

সরকারের কার্যকলাপে উদ্বিগ্ন বিরোধী দল

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের সাম...

ইরান ইস্যুতে শর্তসাপেক্ষে হামলা বাতিল ট্রাম্পের

ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা