সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা
আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছেসিনহুয়া ও আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের দাবি, তারা ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে হুথিরা বার বার সৌদিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি জোট রোববারের হামলার কথা স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে, তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বিমানবন্দরে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

গত মাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালায়। সে সময়ও আরব জোট দাবি করেছিল- তারা চারটি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ছয়টি ড্রোন ভূপাতিত করেছে।

সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের হুথিরা এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা