আন্তর্জাতিক

কমলার চেয়ে যোগ্য ইভাঙ্কা, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

আনুষ্ঠানিক ভাবে রিপাবলিকানদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এর পরের দিনই, ভোট-যুদ্ধে নেমে পড়লেন আবারও মার্কিন প্রেসিডেন্ট প্রত্যাশী ট্রাম্প। প্রথম র‍্যালিতেই তার নিশানায় ছিলেন মূলত ডেমোক্র্যাট নেত্রী, ক্যালিফর্নিয়ার সেনেটর কমলা হ্যারিস। সমর্থকদের হাততালি কুড়িয়ে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পদে কোনো নারীকে দেখতে আমি আগ্রহী। সেক্ষেত্রে আমার মেয়ে ইভাঙ্কাই হতে পারে ভবিষ্যৎ প্রেসিডেন্ট। তবে কমলার সেই যোগ্যতা নেই।’

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়েই ছিলেন কমলা। কিন্তু জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে পড়ে ডিসেম্বরেই দৌড় থেকে সরে দাঁড়ান তিনি। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট পদে তার মনোনীত হওয়ার খবরে ফের প্রচারের আলোয় ফিরেছেন কমলা।

একই দিন দলীয় ভার্চুয়াল সভায় ট্রাম্পকে পাল্টা জবাব দিয়েছেন কমলাও। ভোটে জিতলে আমেরিকার পুরনো গৌরব পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন তিনি। কমলার আশ্বাস, ‘প্যারিস জলবায়ু চুক্তি’ এবং ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে আবার ফিরবে আমেরিকা।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা