বিদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে বেলারুশ
আন্তর্জাতিক

বিদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার দুই ক্যামেরাম্যানকে ফেরত পাঠানোর পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ড (কাজের অনুমতি পত্র) প্রত্যাহার করে নিয়েছে বেলারুশ কর্তৃপক্ষ। বেলারুশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সন্ত্রাসবাদ দমন ইউনিটের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কতজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এদের মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র দুই সাংবাদিকও রয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে নতুন করে দেশটিতে বিক্ষোভ শুরু হতে যাওয়ার আগে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ২৬ বছরের শাসনকালে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো। এ মাসে অনুষ্ঠিত এক নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর শুরু হয় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। গত ২২ আগস্টেও রাজধানী মিনস্কে বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। তবে এখনও নরম হতে নারাজ প্রেসিডেন্ট লুকাশেনকো। বিক্ষোভকারীদের ইদুর আখ্যা দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) বিবিসির প্রেস টিম জানিয়েছে, তাদের রুশ সার্ভিসের জন্য মিনস্কে কর্মরত দুই সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক টুইট বার্তায় বিবিসি কর্তৃপক্ষের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি নিজ দেশের ঘটনাবলী নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য পাওয়া বেলারুশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে পশ্চিম জার্মানির সম্প্রচার কোম্পানি পরিচালিত টেলিভিশন স্টেশন এআরডি টিভি’তে কর্মরত এক রাশিয়ার ক্যামেরাম্যান এবং বেলারুশের এক প্রযোজককে গত শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়। শনিবার তাদের ছেড়ে দেওয়া হয়। স্টেশনটির কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ক্যামেরাম্যানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে মস্কোতে ফেরত পাঠিয়ে দিচ্ছে বেলারুশ কর্তৃপক্ষ আর প্রযোজককে আগামী সোমবার (৩১ ডিসেম্বর) বিচারের মুখোমুখি করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা