হারিকেন লরা: যুক্তরাষ্ট্রে বন্যার কবলে ৮০ লাখ মানুষ
আন্তর্জাতিক

হারিকেন লরা: যুক্তরাষ্ট্রে বন্যার কবলে ৮০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে ক্যাটাগরি চারে পরিণত হয়ে আঘাত হানে হারিকেন লরা। এ সময় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ঘণ্টায় দেড়শ মাইল। এদিকে, হারিকেন লরার প্রভাবে প্রবল বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রে হঠাৎ বন্যার কবলে পড়েছে ৮০ লাখ মানুষ। এছাড়া বিদুৎবিচ্ছিন্ন আছে দুই শহরের সাত লাখ বাসিন্দা। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফেসবুক পোস্টে লুইজিয়ানার মেয়র নিক হান্টার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে শহরের লেক চার্লসের পানির প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্ল্যান্টের অধিকাংশ নালা দিয়ে পানি খুব কম নিস্কাশন হচ্ছে। স্থানীয়রা বিদ্যুৎহীন অবস্থায় আছেন।

বৃহস্পতিবার প্রথম প্রহরে ক্যমিরন ও লুইজিয়ানায় চার মাত্রার হারিকেন লরা ঘণ্টায় ১৫০ মাইল বাতাসের বেগ নিয়ে আঘাত হানে। ঝড়ে ছয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাতেই লুইজিয়ানার হঠাৎ বন্যা দেখা দেয়। সকালের মধ্যে পানি তিন ফুট পর্যন্ত বেড়ে যায়। লেক চার্লস এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ঝড়ে কিছু বাড়ি উড়ে গেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

শাকিবের অনুরোধে ববিতার জবাব

কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানে ভার...

বিফ নুডলস বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

নুডলস ছোট-বড় সবারই পছন্দের একটি খাবার। সাধারণত ডিম বা সবজি দিয়ে নুডলস রান্ন...

 ফরিদপুরে মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে দেড় কোটি টাকা উত্তোলন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ১৯ জন প্যাটার্ন বহ...

নতুন বিতর্কে আর্জেন্টাইন ক্লাব আলমিরান্তে ব্রাউন

ফকল্যান্ডস (আর্জেন্টিনার ভাষায় আইসলাস মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে চলমান বিতর্...

২৮ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৪৫৮

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫৮ জনকে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা