কাশ্মীরে ২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান
আন্তর্জাতিক

কাশ্মীরে ২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত শাসিত কাশ্মীরের সীমান্ত বেড়ার কাছে একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। জম্মুর ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমানায় থাকা বেড়ার কাছে বালির বস্তা দিয়ে লুকানো ২০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গটির খোঁজ পাওয়া যায় বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

বস্তায় পাকিস্তানি চিহ্ন থাকার কথা জানিয়ে বিএসএফ কর্মকর্তারা বলছেন, এ ধরনের সুড়ঙ্গ ব্যবহার করে অস্ত্র ও মাদক পাচার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ধরনের আরও সুড়ঙ্গের সন্ধানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে বলেও জানান ভারতীয় কর্মকর্তারা।

সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, জম্মুর সাম্বা সেক্টরে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুড়ঙ্গটির সন্ধান পায় ভারতীয় বাহিনী বিএসএফ। সীমান্ত বেড়া থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ মিটার দূরে সুড়ঙ্গটি পাওয়া যায়। পরে সেটি পরীক্ষা করে এর মুখে প্লাস্টিকের বালির বস্তা পায় বাহিনীর সদস্যরা। প্রায় ২৫ ফুট গভীর সুড়ঙ্গটির মুখে রাখা বস্তাগুলোতে ‘করাচি ও শাখারগড়’ লেখা রয়েছে বলেও জানান তারা।

বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি অবিরাম বৃষ্টিপাতের পর কয়েকটি স্থানে মাটি দেবে যাওয়া দেখতে পেয়ে সুড়ঙ্গের অবস্থান থাকতে পারে বলে সন্দেহ করেন বাহিনীর সদস্যরা। পরে সেটির অবস্থান নিশ্চিত হওয়ার পরই সুড়ঙ্গটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। নির্মাণাধীন সুড়ঙ্গটি প্রায় ২০ মিটার দীর্ঘ ছিল বলে জানান কর্মকর্তারা।

এর আগেও জম্মু সীমান্তে সুড়ঙ্গে সন্ধান পেয়েছে বিএসএফ। গত জুনে বিএসএফ জম্মুর কাঠুয়া জেলায় একটি ড্রোন ভূপাতিত করে। ড্রোনটিতে যুক্তরাষ্ট্রের তৈরি আধা স্বয়ংক্রিয় বন্দুক ও চীনে নির্মিত সাতটি গ্রেনেড পাওয়া যায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা