কাশ্মীরে তাজিয়া মিছিলে পুলিশের গুলি
আন্তর্জাতিক

কাশ্মীরে তাজিয়া মিছিলে পুলিশের গুলি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জম্মু-কাশ্মীরে তাজিয়া মিছিলে গুলি করেছে পুলিশ। এর ফলে পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত শোক পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

শত শত মানুষের এই শোক পদযাত্রা ভারতীয় পুলিশ পেলেট গান, টিয়ারগ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে করে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

কাশ্মীরের স্থানীয় বাসিন্দা জাফর আলী ফরাসী বলেন, কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়েছিল। সেখানে সরকারি বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। জনসমাগম ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়েছে।

তবে পুলিশ বলছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শোকাহতরা এই আদেশের লঙ্ঘন করেছে।

ইকবাল আহমাদ নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, শোক পদযাত্রায় সরকারি বাহিনীর সদস্যরা পেলেট গান ছুড়েছে। এই শোক পদযাত্রা মূলত শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশ নিয়েছিলেন।

শ্রীনগরের একটি হাসপাতালের কর্মীরা বলেন, অন্তত ৩০ জন পেলেট গান ও টিয়ারগ্যাসের জখম নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাশ্মীরের এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

কাশ্মীরের বাসিন্দারা বলছেন, পুলিশের হামলায় আহত আরও অনেক মানুষকে শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোকযাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করে দিচ্ছে। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়ে। এসময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা