বিশ্বে করোনায় আরও মৃত্যু ৪ হাজার
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আরও মৃত্যু ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের মতো। টানা কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবারও (৩১ আগস্ট) সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে।

নতুনভাবে আট শতাধিক প্রাণহানি রেকর্ড হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৬৫ হাজারে। ৬৯ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত প্রায় ৩৭ লাখ মানুষ।

ব্রাজিলে ৬ শতাধিক মৃত্যুতে প্রাণহানি এক লাখ সাড়ে ২১ হাজারের বেশি। আক্রান্ত ৩৯ লাখ।

এদিকে টানা ২য় দিনের মতো ৫শ’র কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৮৮ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ।

চতুর্থ দেশ হিসেবে মেক্সিকোতে প্রাণহানি ৬৫ হাজারের কাছাকাছি। সব মিলিয়ে বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লাখ ৫৪ হাজার এবং আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে সাত...

সরকারের কার্যকলাপে উদ্বিগ্ন বিরোধী দল

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের সাম...

ইরান ইস্যুতে শর্তসাপেক্ষে হামলা বাতিল ট্রাম্পের

ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা