প্রণব মুখার্জি- সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক

প্রণব মুখার্জির মেয়েকে সোনিয়া গান্ধীর আবেগঘন চিঠি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জির মৃত্যুতে তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জির উদ্দেশে চিঠি লিখেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। আবেগঘন ওই চিঠিতে সহকর্মী প্রণবের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সোনিয়া।

সোনিয়া গান্ধী বলেন, গত ৫০ বছরে তার জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। দীর্ঘ সময় ধরে প্রণব জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন।

সোনিয়ার চিঠি নিচে তুলে ধরা হলো-

‘প্রিয় শর্মিষ্ঠা,

যদিও আপনার শ্রদ্ধেয় বাবা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন, তবু তার মৃত্যুসংবাদ একটা বিরাট ধাক্কা।

পাঁচ দশকের বেশি সময় ধরে প্রণবদা জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, জ্ঞানগর্ভ পরামর্শ এবং বিবিধ বিষয়ে গভীর বোধের অনুপস্থিতিতে আমরা কীভাবে পথ চলব, সে কথা চিন্তা করাও কঠিন।

যে পদেই থাকুন, তাকে অন্য মাত্রা এনে দিতেন প্রণবদা। দলমত-নির্বিশেষে সব সহকর্মীর সঙ্গে তার হৃদ্যতা ছিল। অপার নিষ্ঠার সঙ্গে তিনি দেশের সেবা করে গেছেন। গত ৫০ বছরে তার জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। কেন্দ্রীয় মন্ত্রী থাকুন বা দেশের রাষ্ট্রপতি-ঘটনাপ্রবাহে অংশগ্রহণ বা তাকে রূপ দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগতভাবে আমার অনেক উষ্ণ স্মৃতি রয়েছে তার সঙ্গে কাজ করার। তার কাছ থেকে কত কী শিখেছি। কংগ্রেস দল তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং সর্বদা তার স্মৃতির প্রতি সশ্রদ্ধ থাকবে।

এই শোকের সময় আপনার, আপনার দাদা এবং গোটা পরিবারের জন্য আমার প্রার্থনা। প্রণবদা কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। তার আত্মা শান্তি লাভ করুক।

আন্তরিক শোকসহ

সোনিয়া গান্ধী’

গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি না ফেরার দেশে পাড়ি জমান। উপমহাদেশের গুণী এ রাজনীতিবিদের মৃত্যুতে দেশ-বিদেশের রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা