স্পেনে ছড়িয়ে পড়ছে দাবানল আতঙ্ক
আন্তর্জাতিক

স্পেনে ছড়িয়ে পড়ছে দাবানল আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত স্পেন। এই ভাইরসের প্রকোপে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। বর্তমানে সংক্রমণ কিছুটা কমলেও এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল। এরইমধ্যে তিন হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে

পাহাড়বেষ্টিত প্রদেশটিতে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দাবানলের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ছাড়াও ইউরোপের দেশটির বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে দাবানল দেখা দিয়েছে। এরইমধ্যে দাবানলে পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি। দাবানল নেভাতে জরুরি ব্যবস্থাপনা কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

সামরিক, বেসামরিক মিলে পাঁচ শতাধিক উদ্ধারকর্মী দাবানল নিয়ন্ত্রণে ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করছেন। হেলিকপ্টারের মাধ্যমেও পানি ছিটানো হচ্ছে।

আন্দালুসিয়ার বন বিভাগের অগ্নি নির্বাপন কর্মকর্তা জুয়ান সানচেজ জানিয়েছেন, দাবানল কখন নিয়ন্ত্রণে আসবে তা এখনই বলা মুশকিল। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা