ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলে মৃতের সংখ্যা ১২০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে।

আরও পড়ুন: কিবুৎজে ৪০ শিশুর মরদেহ উদ্ধার

বুধবার (১১ অক্টোবর) মধ্য রাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান।

এর আগে গতকাল ইসরায়েলের আর্মি রেডিও জানায়, শনিবার (৭ অক্টোবর) থেকে হামাস হামলা চালানো শুরুর পর ১০০০-এর বেশি ইসরায়েলির মৃত্যু হয়েছে। কোনো পূর্ব সতর্কতা ও হুমকিধামকি ছাড়াই শনিবার হঠাৎ করে সীমান্ত প্রাচীর ভেঙে হামাসের ১০০০ যোদ্ধা ইসরায়েলের ভেতর ঢুকে পড়ে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় শতাধিক মৃত্যু

সেখানে প্রবেশ করেই তারা নির্বিচারে গুলি চালানো শুরু করে। এ সময় হামাসের যোদ্ধারা অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের বাড়িতে গিয়েও হামলা চালায়।

এছাড়া গাজা সীমান্তবর্তী একটি গানের উৎসবে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালায় ফিলিস্তিনের সশস্ত্র এই বাহিনী।

শনিবার ইহুদিদের ধর্মীয় উৎসব উপলক্ষ্যে সেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। এ দিন সকালেই সেখানে উপস্থিত হয় হামাসের সদস্যরা এবং গিয়েই এলোপাতারি গুলি ছুড়তে থাকে তারা। এতে ঐ স্থানেই ২৬০ জন নিহত হন।

আরও পড়ুন: ত্রিশালে বাসচাপায় নিহত বেড়ে ৫

এদিকে হামাসের হামলার প্রতিশোধ নিতে শনিবার থেকেই গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তাদের হামলায় গাজায় প্রায় ৯০০ জনের মৃত্যু হয়।

হামাস ও ইসরায়েলের এ যুদ্ধ কবে নাগাদ থামবে, বিষয়টি এখনো স্পষ্ট হচ্ছে না। হামাস বলছে, তারা অভিযান অব্যাহত রাখবে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়, গাজায় স্থল অভিযান শুরু হতে পারে।

উল্লেখ্য, ১৯৪৫ সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে ইসরায়েলের সৃষ্টি হয়। এরপর গত ৭৫ বছরে এবারই প্রথমবারের মতো তারা এমন পরিস্থিতিতে পড়েছে। সূত্র: সিএনএন

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা