ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পুলিশ কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, আহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

সোমবার (২ অক্টোবর) ভোরের আগে এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডের কারণে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আল জাজিরা বলছে, ভোরের আগে ইসমাইলিয়া নিরাপত্তা অধিদফতরে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, আহতদের মধ্যে ২৬ জনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে যাদের ২৪ জন শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন এবং ২ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অভিবাসী নিহত

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে শহরের নিরাপত্তা অধিদফতর থেকে আগুনের শিখা আকাশের উঠতেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনাস্থলে ৫০টি অ্যাম্বুলেন্স পাঠায়। সামরিক জরুরি পরিষেবার দল ও দুটি বিমান সেখানে যোগ দেয়।

সোমবার (২ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন : নিউইয়র্কে ফ্লাইট বাতিল

মিশরে অগ্নিকাণ্ড বেশ সাধারণ ঘটনা। উত্তর আফ্রিকার এ দেশটির বহু ভবন জরাজীর্ণ ও খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। ২০২২ সালের আগস্টে শর্ট সার্কিটের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে কায়রোর একটি গির্জায় ৪১ জন উপাসকের প্রাণহানি হয়।

২০২১ সালের মার্চ মাসে রাজধানীর একটি টেক্সটাইল মিলে আগুনে কমপক্ষে ২০ জন প্রাণ হারায়। ২০২০ সালে দু’টি হাসপাতালের আগুনে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা